আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 6:59 pm || প্রকাশের তারিখ: December 20, 2019, 5:18 pm
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সেইভ ইউথের কর্মশালা অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা।। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আইএফইএস , ইউকেএআইডি এবং ইনলেপ্ট এর সমন্বিত আয়োজনে ‘প্রমোটিং পিচ, টলারেন্স অ্যান্ড ডাইভারসিটি’ শীর্ষক স্টুডেন্টস অ্যাগেইন্সট ভায়োলেন্স এভ্রিহোয়ার- সেইভ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, সেইভ এর মডা‌রেটর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহ‌যোগী অধ্যাপক মো. আইনুল ইসলাম ও সেইভের জাককানইবি চ্যাপ্টারের মডারেটর ও স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভা‌গের প্রভাষক সাদিক হাসান শুভ। এছাড়া এতে মাস্টার ট্রেইনার হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী আমানুজ্জামান, এম.এইচ মাহমুদ, ফারিহা তাবাসসুম ও রিতু চক্রবর্তী।

কর্মশালায় গণতন্ত্র, সুষ্ঠু ও সুন্দর অবাধ নির্বাচন, বিচিত্রতা, প্র‌তি‌নি‌ধি, আদর্শ নেতা, দ্বন্দ্ব ও বৈষম্য, শা‌ন্তি, অধিকার, দা‌য়িত্ব ইত্যা‌দির উপর বি‌ভিন্ন গ্রুপ ওয়‌ার্ক, পোস্টা‌রিং ও অ্যাসাইন‌মেন্ট করা হয়।

এছাড়াও কর্মশালার শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমানকে সন্মাননা স্মারক ও
কর্মশালার শেষে অংশগ্রহণকারী ৩০ জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম