আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 12:13 pm || প্রকাশের তারিখ: December 20, 2019, 5:21 pm
জয়পুরহাটের জামালপুরে শিতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে
জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাট সদর উপজেলার জামালপুর চারমাথায় শিতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জয়পুরহাট জেলা শাখার আয়োজনে এলিট গার্মেন্টস ইন্ডাষ্ট্রিজ লিঃ ঢাকা এর সার্বিক সহযোগিতায় ২০ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪ ঘটিকায় জামালপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চারমাথা মোড়ে অত্র এলাকার গরিব দুঃখী শিতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পি.পি.এম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলাধীন জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জয়পুরহাট সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান মিটু।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মোজাম্মেল হক।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম