আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 21, 2026, 1:10 pm || প্রকাশের তারিখ: December 21, 2019, 10:00 am
আওয়ামী. কাউন্সিলে হতাশ জাতিঃ মির্জা ফকরুল
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আওয়ামী লীগের ২১তম কাউন্সিলে জাতির জন্য কোনো দিকনির্দেশনা ছিল না জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের কাউন্সিলে জাতি হতাশ হয়েছে। গণতন্ত্রহীনতা থেকে উত্তরণের পথ দেখাতে পারেনি দলটি।

শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।

এদিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া পরিষদের সভাপতি সদ্যপ্রয়াত মুরাদ কবিরের রুহের মাগফিরাত কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের কাউন্সিল থেকে জাতির জন্য কোনো দিকনির্দেশনা ছিল না। সেখানে ছিল শুধু ব্যক্তিবন্দনা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম