আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 1:22 am || প্রকাশের তারিখ: December 21, 2019, 10:04 am
নজরদারিতে অপকর্মে জড়িতরাঃ ওবায়দুল কাদের
আমাদেরবাংলাদেশ ডেস্ক: দুর্নীতির বিরুদ্ধে হুশিয়ারী দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন
নজরদারিতে রয়েছে অপকর্মে জড়িতরা। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে এ কথা জানান তিনি।

সাধারণ সম্পাদক হিসেবে নিজের দায়িত্ব নিয়ে ওবায়দুল কাদের জানিয়েছেন, নিষ্ঠার সাথে তিন বছর দায়িত্ব পালন করেছি। তিন বছরে একটি শক্তিশালী টিম তৈরি হয়েছে।

তিনি বলেন, সরকারের সঙ্গে দলকে গুলিয়ে ফেলা যাবে না। দল যদি শক্তিশালী না হয়, সরকার কোনোদিনও শক্তিশালী হবে না। শক্তিশালী শেখ হাসিনার সরকারের জন্য শক্তিশালী আওয়ামী লীগের সংগঠন অপরিহার্য। বিতর্কিত লোক আমাদের কোনো প্রয়োজন নেই।

দুর্নীতি, মাদক, অপকর্মের বিরুদ্ধে অভিযান স্তিমিত হয়নি। যারা অপকর্ম করছে, তারা সবাই নজরদারিতে আছেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন চত্বরে দলের এই কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব উপহার দেবে আওয়ামী লীগ। তবে, শীর্ষ দুই পদে কোন পরিবর্তন আসছে না বলে জানিয়েছেন অনেকে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম