আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 7:00 pm || প্রকাশের তারিখ: December 21, 2019, 11:10 am
সোমবার শুরু হচ্ছে ইবির শীতকালীন ছুটি
ইবি সংবাদদাতা।। ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শীতকালীন ছুটি ও খ্রীস্টানদের বড়দিন উপলক্ষে ছুটি শুরু হবে আগামী সোমবার (২৩ ডিসেম্বর)। যা চলবে আগামী ৫ জানুয়ারী পর্যন্ত। শনিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ তথ্যটি নিশ্চিত করেছেন।


রেজিস্ট্রার সূত্রে জানা যায়, শীতকালীন ছুটি ও বড়দিন উপলক্ষে আগামী ২৩ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারী পর্যন্ত সকল বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। অফিসসমূহ বন্ধ হবে আগামী ২৪ ডিসেম্বর। যা চলবে ৪ জানুয়ারী পর্যন্ত।

এদিকে ছুটিতে আবাসিক হলসমূহ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার বলেন, ‘উপাচার্যের পরামর্শক্রমে এবং শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, এবারের ছুটিতে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১২ দিন ও বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ থাকায় মোট ১৪ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। ছুটি শেষে ৫ জানুয়ারী অফিসসমূহ খুলবে এবং ৬ জানুয়ারী হতে সকল একাডেমিক কার্যক্রম যথারীতি চলবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম