প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 12:20 pm || প্রকাশের তারিখ: December 21, 2019, 11:32 am
কুড়িগ্রাম সংবাদদাতা।। কুড়িগ্রামে দলিত স¤প্রদায়ের মাঝে ৫০০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা পুলিশ লাইন স্কুলে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
ঢাকা কলেজ এলামনাই এসোসিয়েশন এর পক্ষ থেকে দলিত স¤প্রদায়ের যারা মূলত নরসুন্দর, পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন ৫০০ জনের ভেতর কম্বল বিতরণ করা হয় পুলিশ লাইনে।
ঢাকা কলেজ ৯৬ ব্যাচ এর সহায়তায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম), প্রকৌশলী মোক্তাফি মাহমুদ শাহ. আবু জাহিদ সরকার, ঢাকা ব্যাংকের সোহেব আহমেদ পলাশ, অস্ট্রেলিয়া প্রবাসী নাজমুল হক লেমন, বিভিন্ন সাংবাদিক সহ প্রমুখ।
কুড়িগ্রাম পৌরসভায় হরিজন, বাঁশফোর, রবিদাস, নরসুন্দরসহ বিভিন্ন স¤প্রদায়ের ৫০০ জন হতদরিদ্রদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।