আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 1:22 am || প্রকাশের তারিখ: December 22, 2019, 6:48 am
স্যার ফজলে হাসান আবেদকে ভুলবে না দেশের মানুষঃ কাদের
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্যার ফজলে হাসান আবেদ ছিলেন অনন্য মানুষ। তিনি নিভৃতে থেকে তৃণমূল মানুষের জন্য কাজ করে গেছেন। এদেশের মানুষ কোনোদিন ফজলে হাসান আবেদকে ভুলবেন না।

রোববার সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মরদেহে ফুলেল শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এসময় রাষ্ট্রপতির পক্ষে মেজর আসিক রহমান, প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিব কর্নেল মোঃ সাইফুল্লাহ, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রদ্ধা নিবেদন করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম