আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 21, 2026, 1:57 pm || প্রকাশের তারিখ: December 22, 2019, 6:52 am
আওমীলীগের নতুন কমিটিতে পদ পেলেন যারা
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আওয়ামী লীগের আগের কমিটিতে থাকা বেশ কয়েকজন নেতাকে পদোন্নতি দিয়ে নতুন কমিটিতে রাখা হয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে শনিবার দলের ২১তম জাতীয় কাউন্সিলে নতুন কমিটির তালিকা ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমানকে সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছে। এছাড়া সাবেক মন্ত্রী শাজাহান খানকে সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছে। নতুন কমিটিতে এই তিনজন ছাড়া বাকিরা পুরোনো মুখ।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বি এম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন ও মির্জা আজম।

যদিও আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও বিএম মোজাম্মেল হক আগের কমিটিতেও একই পদে ছিলেন। আর আগের কমিটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য থেকে সাংগঠনিক সম্পাদক হয়েছেন এস এম কামাল হোসেন ও মির্জা আজম।

এছাড়া দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নজিবুল্লাহ হিরু নতুন কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হয়েছেন। উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া হয়েছেন দপ্তর সম্পাদক, দপ্তর সম্পাদক থেকে প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন ড. আবদুস সোবহান গোলাপ। আর মেহের আফরোজ চুমকি আগের কমিটিতে না থাকলেও এবার মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম