আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 6:54 pm || প্রকাশের তারিখ: December 22, 2019, 7:07 am
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শল্লায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৪২) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, রোববার ভোরে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে লোকটি মারা যান।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ব্যক্তি জানান, সকাল ৭টার দিকে আমরা হাঁটার জন্য বাড়ি থেকে বের হই। পরে শল্লা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে বাস ও ট্রেন লাইনের মাঝখানে একজন লোককে পড়ে থাকতে দেখে কাছে এগিয়ে যাই। গিয়ে দেখি লোকটি মারা গেছে। ট্রেন লাইনে কয়েক জায়গায় রক্ত পড়ে থাকতে দেখে মনে হচ্ছে ট্রেনে কাটা পড়ে লোকটির মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক বিষয়টি আমরা বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশকে বিষয়টি জানাই।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান জানান, ধারণা করা হচ্ছে আজ ভোরে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে লোকটি মারা গেছে। রেল পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে। রেল পুলিশ এসে মরদেহ নিয়ে যাবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম