আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 8:53 am || প্রকাশের তারিখ: April 11, 2019, 1:09 pm
যশোর বেনাপোল সীমান্তে ১৮০ কেজি ভারতীয় চাপাতা সহ পাচারকারী আটক।
মোঃ আসাদুর রহমান, বেনাপোল প্রতিনিধি:

যশোর বেনাপোল পোর্ট থানার শিকড়ি গ্রামের একটি কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে ১৮০ কেজি ভারতীয় চাপাতা সহ নুরুজ্জামান (৩৮) নামে একজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা । সে বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে ।

বুধবার (১০ এপ্রিল) রাত ৯ টার দিকে ১৮০ কেজি ভারতীয় চাপাতা সহ তাকে আটক করে বিজিবি।

বিজিবি জানায় গোপন সংবাদে জানতে পারি একদল পাচারকারী বিপুল পরিমাণ ভারতীয় চাপাতার একটি চালান পাচার করে এনে তা শিকড়ি গ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে বেনাপোলের দিকে নিয়ে যাচ্ছে ।এ ধরনের সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে নুরুজ্জামান নামে একজন পাচারকারীকে ১৮০ কেজি ভারতীয় চাপাতা সহ আটক করা হয়। এ সময় নুরুজ্জামানের সাথে থাকা বাকি তিনজন পালিয়ে যায়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার ১৮০ কেজি ভারতীয় চাপাতা সহ একজন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম