আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 19, 2026, 6:05 pm || প্রকাশের তারিখ: December 22, 2019, 1:00 pm
বগুড়ায় পর্নোগ্রাফির সাথে জড়িত থাকার অভিযোগে আটক ১৩
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বগুড়ায় পর্ণ ভিডিও সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ১৬ জনকে ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২। রোববার দুপুরে নগরীর সাতমাথা এলাকায় সপ্তপদী মার্কেটে অভিযান চালিয়ে ৪৮টি হার্ডডিস্কসহ তাদের আটক করা হয়।

র‌্যাব-১২ এর বগুড়া স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার রওশন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সপ্তপদী মার্কেটের কম্পিউটারের ভ্রাম্যমাণ দোকানগুলো দীর্ঘদিন ধরে পর্ণ ভিডিও সংরক্ষণ এবং সেগুলো স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে টাকার বিনিময়ে সরবরাহ করত। এই অভিযোগে আজ দুপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকানগুলোতে পর্ণ ভিডিও সংরক্ষণ ও তা অন্যদের কাছে সরবরাহ করার প্রমাণ পাওয়া যায়। এ সময় র‌্যাব ৪৮টি কম্পিউটার হার্ডডিস্ক জব্দ করে, যাতে পর্ণ ভিডিও সংরক্ষণ করা ছিল।

তিনি আরও জানান, আটক ব্যবসায়ীদের বিরুদ্ধে পর্ণগ্রাফি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমাদেরবাংলাদেশ.কম/রি
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম