আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 21, 2026, 12:30 am || প্রকাশের তারিখ: December 23, 2019, 1:18 pm
ঝালকাঠিতে খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
ঝালকাঠি সংবাদদাতা।। ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি থেকে ভিমরুলী বাজার পর্যন্ত চার কিলোমিটার খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন ও পনি উন্নয়ন বোর্ড অধিদপ্তর।

সোমবার (২৩ নবেম্বর) সকালে জেলা প্রশাসক মো. জোহর আলীর নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

এসময় খালের দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা ১৫টি বসতঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে স্থাপনা উচ্ছেদ করা হয়। এর আগে পানি উন্নয়ন বোর্ড অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের কাছে নোটিশ প্রদান করেছিল। এর পরেও যারা অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি, তাদের বসতঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। উচ্ছেদ অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফরিদ উদ্দিন, পনি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, সহকারী কমিশনার (ভুমি) জহিরুল ইসলাম, এনডিসি আহমেদ হাসান । ছোট নদী, খাল এবং জলাশয়ে পানি প্রবাহ সচল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী।

আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম