আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 21, 2026, 12:26 am || প্রকাশের তারিখ: December 23, 2019, 1:41 pm
পিরোজপুরে বিশেষ অবদান রাখায় কোর্ট পুলিশ পরিদর্শক মোবাশ্বের আলীকে সনদ প্রদান
সৈয়দ বশির আহম্মেদ।। শৃঙ্খলামূলক আচরণ, জনসেবা, জনবান্ধব পুলিশিং, শুদ্ধাচার ও জনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় আজ সোমবার জেলা পুলিশ পিরোজপুর এর অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের উদ্যাগে অত্র জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নেছারাবাদ থানা মোঃ কামরুজ্জামান তালুকদার এবং কোর্ট পুলিশ পরিদর্শক (নিঃ) মোবাশ্বের আলী, এসআই (নিঃ) একজন, এএসআই (নিঃ) একজন মোট তিনজন পুলিশ কর্মকর্তাকে স্বীকৃতিস্বরুপ ক্রেষ্ট, নগদ অর্থ, জনমুখী কর্মকর্তা সনদ প্রদান করেন।

এ সময় ভাল কাজের স্বীকৃতীস্বরুপ অত্র জেলার পুলিশ পরিদর্শক(সঃ) দুইজন, এসআই (নিঃ) একজন, এএসআই তিনজন, নায়েক একজন মোট সাতজনের মাঝে পিরোজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় নগদ অর্থ পুরস্কার তুলে দেন। ভবিষৎতে আরো ভাল কাজ করার পরামর্শ প্রদান করেন।

আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম