আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 1:12 pm || প্রকাশের তারিখ: December 23, 2019, 2:51 pm
অটিস্টিক ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারীতে সারপুকুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে প্রতিষ্ঠানটির মাঠে লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন।

সাবেক শিক্ষা অফিসার মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দীন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম, সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রধান ও বিদ্যালয়ের সম্পাদক মোছাঃ রুখসানা মুক্তা উপস্থিত ছিলেন।

আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম