আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 11:57 pm || প্রকাশের তারিখ: December 23, 2019, 4:55 pm
নাসিমকে আওয়ামী. যুগ্ন-সাধারন সম্পাদক করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক।। আ ফ ম বাহাউদ্দিন নাসিমকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মনোনিত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ উজ্জল। গত ২১ ডিসেম্বর ঘোষিত আওয়ামীলীগের এ কমিটিতে ঘোষনা করা হয় মাদারীপুরের বর্তমান সংসদ্যসের নাম।

 

এ সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদককে। শুভেচ্ছা জানান, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব ইমতিয়াজ উদ্দিন ভাই ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ উজ্জল। আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শিকদার। প্রসঙ্গত, আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম  ১৯৬১  সালের ১১ নভেম্বর  তৎকালীন পূর্ব পাকিস্তানের  ফরিদপুর জেলার  মাদারীপুরে জন্মগ্রহণ করেন।

 

আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট (বর্তমানে  শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৮১ সালে মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি হন। দীর্ঘদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারীও ছিলেন তিনি। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম। ২০১৯ সালের ২১ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি দলের যুগ্ম-সাধারণ সম্পাদক পদ লাভ করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম