আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 4:39 pm || প্রকাশের তারিখ: December 23, 2019, 6:41 pm
মোজাফ্ফর সভাপতি ও বাকী সম্পাদক নির্বাচিত
বাগেরহাট সংবাদদাতা।  বাগেরহাট প্রেসক্লাবের ২০২০ সালের নির্বাচনে বিনা প্রতিদন্ধিতায় এ্যাডভোকেট. মোজাফ্ফর হোসেন সভাপতি ও তালুকদার আব্দুল বাকী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে আহাদ-নীহার-বাকী তালুকদার ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী আহাদ উদ্দীন হায়দার সাংবাদিকদের ঐক্যের স্বার্থে নির্বাচনে সভাপতি পদে প্রতিদন্ধিতা থেকে স্বেচ্ছায় সরে দাড়ালে বিনা প্রতিদন্ধিতায় এ্যাডভোকেট. মোজাফফর হোসেন সভাপতি নির্বাচিত হন।

বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নীহার রঞ্জন সাহা, সহ-সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন, অর্থ সম্পাদক মো. ইয়ামিন আলী, দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক নকিব সিরাজুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শওকত আলী বাবু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, মো. দেলোয়ার হোসেন, শেখ আহসানুল করিম, অধ্যাপক মাহাফুজুর রহমান মাফুজ, নেয়ামুল হাদী রানা, ইশরাত জাহান ও মীর জায়েসী আশরাফী জেমস। বাগেরহাট প্রেসক্লাবের নির্বাচন কমিশনার লিটন সরকারের এ তথ্য নিশ্চিত করেছেন।
আমাদেরবাংলাদে. কম/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম