আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 4:39 pm || প্রকাশের তারিখ: December 24, 2019, 8:01 am
শ্রীপুর সদর ইউনিয়ন যুবলীগকে হারিয়ে শ্রীকোল ইউনিয়ন যুবলীগ চ্যাম্পিয়ন
মাগুরা সংবাদদাতা।। শ্রীপুর উপজেলা মিনি স্টেডিয়ামে গতো কাল  সোমবার বিকালে শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগ আয়োজিত মরহুম জননেতা আছাদুজ্জামান স্মৃতি স্বরণে শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে হা ডু ডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা যুবলীগ আয়োজিত হাডুডু টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত আছেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সদর ইউপি চেয়ারম্য্যান মোঃ মশিয়ার রহমান, জেলা যুব লীগের আহবায়ক ফজলুর রহমানসহ অন্যরা ।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান।
খেলায় শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগকে হারিয়ে শ্রীকোল ইউনিয়ন আওয়ামী যুবলীগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম