আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 9:45 pm || প্রকাশের তারিখ: December 24, 2019, 8:17 am
কর্মসংস্থান ও আত্নকর্মসংস্থানের সৃষ্টিতে রাষ্টীয় পুরষ্কার পেল ইনফো-টেক বিডির পরিচালক
নিজস্ব প্রতিবেদক।। কর্মসংস্থান সৃষ্টি ও আত্মকর্মসংস্থান তৈরীর জন্য রাস্ট্রিয়ভাবে জাতীয় যুব পুরস্কার- ২০১৯ পেলেন রেনেসা ইনফো টেক বিডি এর পরিচালক।

গতকাল সোমবার পুরস্কার সংক্রান্ত ডকুমেন্টস রেনেসা ইনফো টেক বিডি, বরিশাল শাখায় প্রেরণ করা হয়। সফল আত্মকর্মী বরিশাল বিভাগীয় কোটায় তাকে এ পুরস্কার দেয়া হয়। যুবউন্নয়ন অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ পুরস্কার প্রদান করে। এ বছর যুবদিবসের প্রতিপাদ্য বিষয় ছিল, দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।

রেনেসা ইনফো টেক বিডি, বরিশাল শাখার পরিচালক, মো: আক্তারুজ্জামান ২০০৯ সালে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করে রেনেসা ইনফো টেক বিডি নামে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলেন। ২০০৯ থেকে এ পর্যন্ত ২০০০ এর বেশী বেকার যুবক ও যুবমহিলা রেনেসা ইনফো টেক থেকে প্রশিক্ষণ গ্রহণ করে আত্মকর্মী হয়েছেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে অনেক যুবক কাজ করছেন।

আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম