আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 12:03 am || প্রকাশের তারিখ: December 24, 2019, 10:32 am
ভিপি নুর হামলাঃ আটক আরও ১
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সহ-সভাপতি ভিপি নুরুল হক নুর ও তার সঙ্গীদের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের মেহেদী হাসান শান্ত নামে আরেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি আবুল হাসান।

মেহেদী হাসান শান্ত মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের দপ্তর সম্পাদক বলে জানিয়েছেন ওসি আবুল হাসান।

তিনি জানান, ডাকসু ভিপি নুরের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার দুজন এবং আজ একজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে মামলা হয়। ভুক্তভোগীরা ২৪ ঘণ্টার মধ্যে না আসায় পুলিশই মামলা দায়ের করেছে। মামলায় আটজনের নাম উল্লেখসহ ৪৩ জনকে আসামি করা হয়েছে।
মামলায় এখন পর্যন্ত তিন আসামি গ্রেপ্তার হয়েছে।

আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম