আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 12:03 am || প্রকাশের তারিখ: December 24, 2019, 11:10 am
পরীক্ষার চাপ কমিয়ে শিশুর মানসিক বিকাশের আহ্বান প্রধানমন্ত্রীর
পরীক্ষার চাপ কমিয়ে শিশুকে যথাযথ শিক্ষায় শিক্ষিত করে শিশুর মানসিক ও শারীরিক বিকাশের উপর জোর দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে, রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেকের বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এসময়, চামড়া শিল্পের উন্নয়নে সরকারের নেয়া প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর চামড়া শিল্পনগরীর সংশোধিত প্রকল্পসহ মোট ৯ টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, অনুমোদিত প্রকল্পগুলোর জন্য চার হাজার ৬’শ এগারো কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম