আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 21, 2026, 12:26 am || প্রকাশের তারিখ: December 24, 2019, 12:26 pm
চরফ্যাসনে ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
ভোলা প্রতিনিধি।। ভোলার চরফ্যাসনে র‌্যালি আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

মঙ্গলবার প্রেসক্লাবের সম্পাদক মনির আহমেদ শুভ্র’র সভাপতিত্বে ইত্তফাকের চরফ্যাশন সংবাদদাতা মিজানুর রহমান নয়নে’র সঞ্চালনায় চরফ্যাশন প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন প্রধান অতিথি এবং পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ বিশষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।

এর আগে চরফ্যাশন সদরে র‌্যালি অনুষ্ঠিত হয়। এসকল অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মনির উদ্দিন চাষী, শিপু ফরাজী (যুগান্তর ,অবজারভার), ইয়াছিন আরাফাত (দক্ষিনের কাগজ), এম আমির হাসন (যুগান্তর), এম আবু সিদ্দিক (বাংলাদেশ প্রতিদিন), নামান সিকদার(সমকাল),জামাল মাল্লা(সংবাদ),মাইন উদ্দিন জমাদার (যায়যায়দিন),কামরুল সিকদার(কালের কন্ঠ),শাহাবুদ্দিন সিকদার(মানব জমিন),মা শোহেব(ভোরের কাগজ),মা.ছায়দ(বিপ্লবীবাংলাদশ),নুরুল্যাহ ভুইয়া(দখিনর সময়) সহ রডিও মঘনার সংবাদকর্মী এবং সংবাদপত্র বিক্রেতা আবদুল মানান ও কবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম