আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 11:58 pm || প্রকাশের তারিখ: December 24, 2019, 2:57 pm
জাতীয় সংসদ অধিবেশন শুরু ৯ জানুয়ারি
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন বসবে আগামী ৯ জানুয়ারি বিকাল ৪টায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানিক ক্ষমতা বলে আজ মঙ্গলবার এই অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এব্যাপারে জানানো হয়েছে।

রীতি অনুযায়ি বছরের প্রথম অধিবেশেনের প্রথম বৈঠকে ভাষণ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। পরে অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ঠিক করা হবে এই অধিবেশনের মেয়াদকাল।

একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শেষ হয়েছিল গত ১৪ নভেম্বর।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম