আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 11:58 pm || প্রকাশের তারিখ: December 25, 2019, 5:16 am
প্রাথমিক শিক্ষক নিয়োগ ফলাফল প্রকাশ, পাস ১৮,১৪৭
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। প্রকাশিত হলো প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল। আজ বুধবার রাত ১০টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) এ ফলাফল প্রকাশ করা হয়।

এতে মোট পাস করেছেন ১৮ হাজার ১৪৭ জন।

জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুল হাসান বাবুল এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, আজ ফল প্রকাশের জন্য রাতে বুয়েটে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, সচিব আকরাম আল হোসেন, অধিদপ্তরের মহাপরিচালক এ এফ এম মনজুর কাদিরসহ নিয়োগ কমিটির সদস্যদের উপস্থিতিতে ফলের ভুল-ত্রুটি যাচাই-বাছাই করেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ ফল পাওয়া যাচ্ছে। সাইট দুটি হলো - (http://www.dpe.gov.bd/) এবং (http://www.dpe.gov.bd/)

তবে এসএমএসের মাধ্যমে পরীক্ষায় পাস করা প্রার্থীদের মোবাইলে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম