আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 12:10 am || প্রকাশের তারিখ: December 25, 2019, 6:32 am
পঞ্চগড়ে দেশের গড় সর্বনিন্ম তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক।। শীতের মৃদ্যু বাতাস আর উত্তরে হিম গলানো শীতে কাপছে দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়। জেলার তেঁতুলিয়ায় দেশের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বুধবার (২৫এ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা এটি। মঙ্গলবার সেখানকার তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ঘন কুয়াশা ও হিম বাতাসে জবুথবু সেখানকার জনজীবন। শৈত্যপ্রবাহের কারণে ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে। বেড়েছে ঠান্ডাজনিত রোগ।

গত বছরের ৮ জানুয়ারি তেঁতুলিয়ায় ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ওই দিন সৈয়দপুরে তাপমাত্রা ছিল ২ দশমিক ৯ ডিগ্রি।

এর আগে সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে। সেটি ছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম