আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 1:11 pm || প্রকাশের তারিখ: December 25, 2019, 8:24 am
চিলমারীতে ম্যানহোলে পড়া লক্ষাধিক টাকার গাভী উদ্ধার!
কুড়িগ্রাম সংবাদদাতা।। কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রাজারভিটা তেলীপাড়া গ্রামে বাথরুমের ম্যানহোলে পড়ে যাওয়া একটি লক্ষাধিক টাকা মূল্যের গাভী উদ্ধার করেছে চিলমারীর ফায়ার সার্ভিসের কর্মীরা।

গতকাল (২৪ ডিসেম্বর) উক্ত গ্রামের ফন্দি চৌকিদারের পুত্র আব্দুল্লাহ খোকার প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের একটি গাভী ম্যানহোলের প্রায় ১০ ফিট গভীরে পড়ে যায়। চিলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে মোবাইল ফোনে খবর দিলে, তাৎক্ষণিকভাবে চিলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মোঃ গোলাম মোস্তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ১৩ মিনিট অভিযান চালিয়ে গাভীটিকে উদ্ধার করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম