আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 21, 2026, 12:30 am || প্রকাশের তারিখ: December 25, 2019, 8:28 am
পিরোজপুরে ছিন্নমূল ও শীতার্তদের মাঝে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ
পিরোজপুর সংবাদদাতা।। ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন পিরোজপুরের পুলিশ সুপার । পিরোজপুর সদর উপজেলা ও ইন্দুরকানী উপজেলার বুধবার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে বাসস্ট্যান্ড, খেয়ঘাট, আবাসন, গুচ্ছগ্রামসহ বিভিন্ন এলাকা ঘুরে ছিন্নমূল ও শীতার্ত ছয়শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।

এ সময় তার সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
পিরোজপুরের ছিন্নমূল ও শীতার্ত মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে (রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত) বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে তিনি শীতার্ত এ সব মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন।
এ সময় তিনি বলেন, প্রতিটি স্বচ্ছল মানুষের উচিৎ সমাজের এ সব সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম