আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 1:28 pm || প্রকাশের তারিখ: December 25, 2019, 10:38 am
জয়পুরহাটের জামালপুরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত   
জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাটের জামালপুরে  মহান বিজয় দিবস  উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

দক্ষিণ জামালপুর দুদিয়া পাড়া যুব সমাজের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলাধীন জামালপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও দৈনিক পৃথিবী প্রতিদিন পত্রিকার রাজশাহী বিভাগীয় ক্রাইম রিপোর্টার মোঃ রনজু সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক মোঃ রন্তু সরকার ও আক্কেলপুর উপজেলার পৌর সদরের বিশিষ্ঠ্য ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মাহফুর রহমান চৌধুরী নয়ন।

আলোচনা সভায় প্রধান অতিথি রনজু সরকার তার বক্তব্যে  উল্লেখ করে বলেন ১৯৭১ সালে সমগ্র বাঙলী জাতি মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে দির্ঘ ৯ মাস সশস্ত্র যুদ্ধে সীমাহীন ত্যাগ ও অসীম বীরত্ব প্রদর্শন করে মহান বিজয় অর্জন করেছেন।

এ সময়ে উপস্থিত এলাকার যুব সমাজের উদ্দেশ্যে প্রধান অতিথি আরও বলেন বর্তমান সরকার বাংলাদেশ আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে, তাই জননেত্রীর এই সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য আমরা জামালপুর ইউনিয়নকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকসহ যাবতীয় অন্যায় মুক্ত করবো ইনশাআল্লাহ।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফটোসেশানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম