আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 1:28 pm || প্রকাশের তারিখ: December 25, 2019, 12:26 pm
আদিতমারী শীতার্তদের কম্বল বিতরণ
লালমনিরহাট সংবাদদাতা।। ঘড়ির কাাঁটায় তখন রাত ৮টার ঘর ছুঁই-ছুঁই করছে। আদিতমারী উপজেলার মদিনাতুল উলুম কওমী (মারকাজ) মাদ্রাসার ছাত্রদের তখনও এশার নামাজ শেষ হয়নি। এরই মধ্যে মাদ্রাসায় কম্বল নিয়ে হাজির হন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন। নামাজ শেষ করে কম্বল দেখে মাদ্রাসার ছাত্রদের উচ্ছাস ছিল দেখার মতো।

এরপর মাদ্রাসার ৭০জন ছাত্রের মাঝে একে-একে কম্বল তুলে দেন ইউএনও। বিতরণ শেষে ছাত্র ও শিক্ষকরা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমৃদ্ধ জীবন কামনা করে বিশেষ মোনাজাত করেন।

পরে ইউএনও ওই রাতে উপজেলার বিভিন্ন স্থান ঘুরে-ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর ইসলাম।

গত কয়েকদিন ধরেই জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন গোটা জেলায় রাতের বেলা কম্বল বিতরণ করে আসছেন।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম