প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 3:27 pm || প্রকাশের তারিখ: December 25, 2019, 12:39 pm
মেহেরপুর সংবাদদাতা।। মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ইউপি সদস্য আরমান আলীর ব্যক্তিগত উদ্যোগে গরীব অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে সদর উপজেলার রাজনগরসহ ইউনিয়নরে বিভিন্ন গ্রামের মানুষের মাঝে ৬শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এসময় ইউপি সদস্য আরমান আলী উপস্থিত থেকে শীতবস্ত্র সকলের মাঝে বিতরন করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম, ইউপি সচিব এরশাদ আলী, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক খাকছার আলী, আওয়ামীলীগ নেতা আবুল কালাম কালু, জেলেহার মন্ডল, আজমত আলী, আব্দুল হামিদ, রহেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত