প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 3:28 pm || প্রকাশের তারিখ: December 26, 2019, 4:46 pm
নিজস্ব প্রতিবেদক।। সাভারের বলিয়াপুর এলাকা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুর এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয়দের ধারণা,রাতে এক ব্যক্তির মোটরসাইকেলের পিছনে বসে ঢাকা থেকে সাভারের দিকে আসছিলো ওই নারী। ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছলে মোটরসাইকেল থেকে পরে মাথায় আঘাত পেয়ে ওই নারী নিহত হয়।
পরে মোটরসাইকেল চালক পালিয়ে যায়। তবে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক শরিফ বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কোন এক এনজিওতে চাকরি করতেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মোটরসাইকেলের চালককে আমিনবাজার থেকে আটক করা হয়েছে। আটক ওই ব্যক্তিকে থানায় আনার পর সঠিক তথ্য জানা যাবে।