আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 3:28 pm || প্রকাশের তারিখ: December 26, 2019, 5:28 pm
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক।। তুমি আমার শীতের সকালে এক খানা শুকনো রুটির উপর এক টুকরো খেজুরের গুড় ‘আর্তমানবতার পাশে দাঁড়াই নৈতিকতার দায়ে’ এই স্লোগানকে সামনে রেখে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ধামসোনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ডেন্ডাবর পালাশ বাড়ি এলাকায় অসহায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম,৮ নং ওয়ার্ডের মেম্বার মোঃ হারুন-অর-রশিদ এ সময় আরো উপস্থিত ছিলেন হাজী রফিকুল ইসলাম রফিক মোঃ ইউনুছ আলী মোঃ কাজিম উদ্দিন মোঃ আবু হাসান মুকুল মো: শাহানুর বেপারী মোহাম্মদ ইদ্রিস আলী মোহাম্মদ খোরশেদ আলম সহ প্রমুখ। এ সময় প্রায় ২ হাজার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে বলেন, ‘আর্তমানবতার ডাকে আমি সব সময় অসহায় মানুষের পাশে থাকি এবং থাকব । তারই ধারাবাহিকতায় আজকের এ কর্মসূচি। আশা করি এমন মানবিক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম