আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 2:11 pm || প্রকাশের তারিখ: December 26, 2019, 7:13 pm
রূপসায় সু‌বিধা ব‌ঞ্চিত শিক্ষার্থী‌দের মা‌ঝে শীতবস্ত্র বিতরণ
ত‌রিকুল ইসলাম,খুলনা প্র‌তি‌নি‌ধি।।রূপসা উপ‌জেলার ইলাইপুরস্থ সু‌বিধা ব‌ঞ্চিত কর্মজীবি ও পথ শিশু‌দের নি‌য়ে গ‌ড়ে ওঠা শিক্ষা প্র‌তিষ্ঠান অনুশীলন মজার স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান বৃহস্প‌তিবার সকা‌লে স্কুল প্রাঙ্গ‌নে অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তৃতা ক‌রেন রূপসা উপজেলা নির্বাহী অ‌ফিসার নাসরিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈহা‌টি ইউ‌পি চেয়ারম্য‌ান কামাল হোসেন বুলবুল, প্রবাসী পরিবার ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দাদন হাওলাদার, বাংলাদেশ বেতার, ঢাকা এর উপস্থাপক ও সংবাদ পাঠক  সজীব দত্ত, চ্যানেল নাইন'র খুলনা ব্যুরো চিফ ইয়াসিন আরাফাত রুমি, প্রবাসী পরিবার ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক এসএমএস মিথুন, বিশিষ্ট সমাজ সেবক কানিজ ফাতেমা, আবু সালেহ বাবু, সু‌শিল‌নের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, রূপসা উন্নয়ন সংস্থা'র সভাপ‌তি এডভোকেট মোস্তাফিজুর রহমান মোস্তাক।

শাহরিয়ার হোসেন মানিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউপি সদস্য আব্দুল গফুর খান, স্কু‌লের উপ‌দেষ্টা এডভোকেট আব্দুল হালিম, সাংবা‌দিক তরুণ চক্রবর্তী বিষ্ণু, এস এম মাহবুবুর রহমান, রবিউল ইসলাম তোতা, মেহেদী হাসান পলাশ, হাসানুজ্জামান ম‌নি। এছাড়াও শিক্ষা বিষয়ক বক্তব্য প্রদান করেন শিক্ষক কায়েস মাহমুদ, সোহেল শেখ, রাসেল শেখ, মিনার রহমান, জান্নাতুল ফেরদাউস প্রমুখ।এর আ‌গে প্র‌তিষ্ঠান‌টির  শিক্ষার্থী‌দের মধ্যে প্রবাসী পরিবার ঐক্য পরিষদের সহ‌যোগীতায় শী‌তের পোষাক বিতরণ করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম