প্রিন্ট এর তারিখ: September 14, 2026, 4:19 am || প্রকাশের তারিখ: December 26, 2019, 7:53 pm
আবু রায়হান, জয়পুরহাট।।জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে দুঃস্থ শিতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২৬ শে ডিসেম্বর বৃহস্পতিবার জয়পুরহাট জেলার সকল থানায় কম্বল বিতরণ করেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির (পিপিএম)। তারই ধারাবাহিকতায় বিকাল ৫ ঘটিকায় জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির আক্কেলপুর থানা চত্তরে নিজহস্তে গরীব, দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর)সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আব্দুস ছালাম, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু ওবায়েদসহ থানার অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন। এ সময়ে পুলিশ সুপার সংক্ষিপ্ত বক্তব্যে গরীব, দুঃস্থ ও শীতার্তদের মাঝে মানবতার হাত বাড়িয়ে দেয়ার জন্য সমাজের বিত্তবান ও ধর্নাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান ।