প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 2:11 pm || প্রকাশের তারিখ: December 27, 2019, 2:07 pm
শার্শা প্রতিনিধি।। যশোরের শার্শা গোগা সীমান্ত থেকে শুক্রবার দুপুরে ৮৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।এসময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই এলাহী জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গোগা সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমান মাদকের একটি চালান পাচার হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে গোগা ক্যাম্পের কোম্পানী কমন্ডার সুবেদার জাকির হোসেনের নেতৃত্ব অভিযান পরিচালনা করে ৮৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।আটক ফেন্সিডিল ব্যাটালিয়নে জমা দেওয়া হবে বলে তিনি জানান।