আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 2:11 pm || প্রকাশের তারিখ: December 27, 2019, 3:09 pm
সাভারে ছাগলবাহী ট্রাক খাদে পড়ে দুইশত ছাগল নিহত
নিজস্ব প্রতিবেদক।। সাভারে ছাগলবাহী ট্রাক খাদে পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় অর্ধশতাধিক ছাগলের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের জোড়পুল এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহম্মেদ বলেন, জয়পুরহাট থেকে ঢাকাগামী ছাগলবোঝাই একটি ট্রাক জোড়পুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাক চালকের সহকারী ও এক ছাগলের বেপারী নিহত এবং ট্রাকে থাকা দুই শতাধিক ছাগল পানিতে ডুবে মারা যায়।

ট্রাকের চালক লাফ দিয়ে বের হতে পারায় তিনি প্রাণে বেঁচে যান।নিহতরা হলেন- ছাগলের বেপারী যশোর জেলার সদর থানার তেচুলিয়া গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে জাকারিয়া হোসেন (৩৫), জয়পুরহাট জেলার সোনাপাড়া থানার ট্রাক চালকের সহকারী হাসান মিয়া (৩০)এএসআই শরীফুল বলেন, ঘন কুয়াশা এবং গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পুকুরে পড়লে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে ট্রাকের চালক পালাতক রয়েছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।সাভার মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) আলমগীর হোসেন জানান, জয়পুরহাট থেকে একটি ট্রাকে করে অর্ধশতাধিক ছাগল নিয়ে গাবতলীর দিকে যাচ্ছিল। এসময় পথে সাভারের জোড়পুল এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। এ ঘটনায় দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও উদ্ধার কার্যক্রম চলছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম