আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 2:12 pm || প্রকাশের তারিখ: December 27, 2019, 5:34 pm
নুরুকে যারা নির্দলীয় বলে তারা বোকার স্বর্গে বাস করেন : আশরাফুল আলম খোকন
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নির্দলীয় নন বলে মন্তব্য করেছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। তিনি লিখেছেন, ডাকসুর ভিপি নুরুকে যারা নির্দলীয় বলে তারা বোকার স্বর্গে বাস করেন। কেন বলেছি তার যথেষ্ট কারণ আছে। নুরু যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরের রাজনীতি উন্মুক্ত করার দাবি জানায়,নুরু যখন খালেদা জিয়ার মুক্তি দাবি করে,আমেরিকান এম্বাসি ও ইউরোপিয়ান

ইউনিয়নের সকল অনুষ্ঠানে যখন নুরুকে সুসজ্জিত অবস্থায় দেখা যায়,নুরু যখন বহিরাগতদের সশস্র অবস্থায় ডাকসু কার্যালয়ে এনে আড্ডা জমায়,নুরু যখন ডাকসু ভিপি হয়ে কোটি কোটি টাকার টেন্ডারবাজিতে অংশ নেয়,এতোসবের পর তাকে সাধারণ নির্দলীয় ছাত্র নেতা বলাটা অজ্ঞতা ছাড়া কিছুই না। আজ পর্যন্ত কোনো ডাকসু ভিপিই ক্যাম্পাসে স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের রাজনীতি উন্মুক্ত করার কথা বলেনি,কোনো ডাকসু ভিপিকেই দায়িত্বে থাকা অবস্থায় এম্বাসিগুলোর দাওয়াতে হরদম দেখা যায়নি।

দায়িত্বে থাকা অবস্থায় কোনো ডাকসু ভিপির বিরুদ্ধেই টেন্ডারবাজির অভিযোগ নেই,নুরু এইখানে একটা প্রতীক মাত্র,বাকিটা বুঝে নেন। প্রতিটি সংগঠনেরই কর্মসূচির জন্য আর্থিক সোর্স আছে। সবারটা সবাই জানে। আমি নিশ্চিত নুরুদেরটা কেউ জানেনা। (তবে আমার কোনো যুক্তিই ডাকসু ভিপিকে মারা সমর্থন করে না।)
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম