আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 1:14 pm || প্রকাশের তারিখ: December 28, 2019, 1:33 pm
চরফ্যাশনে ৫পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
ভোলা প্রতিনিধি।। ভোলার চরফ্যাশনে ৫ পিস ইয়াবাসহ আব্দুর রহিম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চরফ্যাশন থানাপুলিশ। আব্দুর রহিম শশিভূষণ থানার ৩নং ওয়ার্ডের রাজ্জাক ব্যাপারীর ছেলে। গতকাল (২৭ডিসেম্বর শুক্রবার) চরফ্যাশন থানার এসআই পনির আহমেদ,এসআই  আজিজুর রহমান ও মোঃ মশিউর রহমান মাদকসহ আব্দুর রহিমকে গ্রেপ্তার করে। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন বলেন, আমরা গোপন সংবাদ পেয়ে চরফ্যাশন পশু হাসপাতাল সংলগ্ন গরুর হাট সড়ক থেকে মাদক বিক্রি করার সময় তাকে আটক করা হয় এসময় মাদক ক্রয়কারি পালিয়ে যায় এ বিষয়ে থানায় মামলা হয়েছে মামলা নং ২৩। আজ শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও থানা সূত্রে যানা যায়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম