প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 1:17 pm || প্রকাশের তারিখ: December 28, 2019, 4:42 pm
ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে ট্রাক চাপায় প্রভাত শর্মা (২৮) নামের এক সেলুন ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে জসিম উদ্দিন নামের আরও একজন।
শনিবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ বাজারের তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রভাত শর্মা ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর এলাকার তপন শর্মার ছেলে।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, সকালে সেলুন ব্যবসায়ী প্রভাত শর্মা তার দোকানের কর্মচারী জসিম উদ্দিনকে সাথে নিয়ে শৈলকুপার ধলহরাচন্দ্র গ্রামে যাচ্ছিল। পথে গাড়াগঞ্জ বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রভাত শর্মা নিহত হয়। আহত হয় জসিম উদ্দিন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।