আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 8:21 pm || প্রকাশের তারিখ: December 29, 2019, 3:40 am
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী কুয়াশা উৎসব
জাককানইবি প্রতিনিধি।। ‘কুয়াশায় সু-আশায় কহ কুশলাদি’ প্রতিপাদ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) প্রথমবারের মতো কুয়াশা উৎসব-২০১৯ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সংস্কৃতিপ্রেমী শিক্ষার্থীদের উদ্যোগে গণ-অর্থায়নে আজ রবিবার ও পরদিন সোমবার (২৯ ও ৩০ ডিসেম্বর) দুই দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে।

বর্ণাঢ্য আয়োজনে থাকছে- শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রকলা প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী, পিঠা পার্বণ উৎসব, বইমেলা, সংগীত, নৃত্য, স্ট্যান্ড-আপ কমেডি, ইনস্টুলেশন আর্ট, পারফরমেন্স আর্ট এবং শিক্ষকদের অংশগ্রহণে সাহিত্য আলোচনা।

সকলের জন্য উন্মুক্ত উৎসবে দর্শক মাতাবে বাংলা ফাইভ, স্বরব্যাঞ্জ, দৈত্য দল ও মাদলের মতো ব্যান্ডদল। উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তালের পাতায় নকশা এঁকে বিলানো হচ্ছে নিমন্ত্রণ পত্র।

এবারের উৎসবের ব্যয় গান গেয়ে জোগাড় করেছে শিক্ষার্থীরা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম