আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 11:56 pm || প্রকাশের তারিখ: December 29, 2019, 5:13 am
তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪.৫ ডিগ্রি
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ রবিবার সকাল ৯টার সময় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে ভোর ৬টার মধ্যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ২৮ ডিসেম্বর দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এর আগে গত বছর পঞ্চগড়ে সর্বনিম্ন ২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। যা বিগত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম