আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 8:21 pm || প্রকাশের তারিখ: December 29, 2019, 3:26 pm
রাবিতে ইরানী রাষ্ট্রদূতের আগমন
রাবি সংবাদদাতা।।  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)  ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার উপস্থিত ছিলেন।  রবিবার(২৯ ডিসেম্বর) বিভাগে আয়োজিত প্রমোশন কোর্সে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত হন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফাত তার বক্তব্যে ফারসি ভাষাকে আলাদা করে না দেখে বরং আমাদের পূর্ব পুরুষদের ভাষা  হিসেবে দেখার কথা বলেন। যেসব শিক্ষার্থীরা ফারসি ভাষা নিয়ে পড়াশোনা করে তাদের ইরানে উচ্চশিক্ষা গ্রহণের পথ সুগমের আশ্বাস দেন।

এছাড়া অনুষ্ঠানে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. ওসমান গণির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক মো: ফজলুল হক, বাংলাদেশে নিযুক্ত ইরানের কালচারাল কাউন্সিলর ড. সাঈদ হাসান সেহাত। সভাপতিত্ব করেন ।

অনুষ্ঠান শেষে প্রোমোশন কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম