আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 1:17 pm || প্রকাশের তারিখ: December 29, 2019, 3:29 pm
শৈলকুপায় প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কম্বল বিতরণ
ঝিনাইদহ সংবাদদাতা।। ঝিনাইদহের শৈলকুপায় প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কম্বল বিতরণ করা হয়েছে।  উপজেলার ১৫ নং ফুলহরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল এই কম্বল বিতরণে এক ব্যাতিক্রমি উদ্যোগ নিয়েছেন। কম্বলগুলি বিতরণ করা হয় প্রতিবন্ধীদের মাঝে ।

 এ উপলক্ষে রবিবার বেলা ১২ টায় ফুলহরী ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিবন্ধীরা হাজির হয়। প্রত্যেক প্রতিবন্ধী কে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত একটি করে উন্নতমানের কম্বল দেয়া হয় ।
অসহায় প্রতিবন্ধীরা এ কম্বল উপহার পেয়ে উৎফুল্ল হতে দেখা গেছে। অনেক অবিভাবক তাদের প্রতিবন্ধী সন্তান কে কম্বল দেয়ায় চেয়ারম্যান জামিনুর রহমান বিপুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । আলাপকালে চেয়ারম্যান বিপুল জানান আমরা কিছু কম্বল উপজেলা পরিষদ থেকে পেয়েছি সেখান থেকে কিছু কম্বল প্রতিবন্ধীদের জন্য বিতরণ করা হল। আর প্রত্যেকের জন্য তেহারী খাবারের ব্যাবস্থা নিজস্ব তহবিল থেকে করা হয়েছে।
 এ ধরনের কর্মকান্ডে একটা আলাদা ভাললাগা কাজ করে বলে ইউপি চেয়ারম্যান বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ ১( শৈলকুপা)  আসনের এমপি আব্দুল হাই তনয়া ফারহানা উর্মী, যিনি প্রতিবন্ধীদের নিয়ে ইতিমধ্যেই শৈলকুপায় কার্যক্রম শুরু করেছেন। এসময় ইউপি সদস্যবৃন্দ,  শৈলকুপা প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা, সাধারন সম্পাদক শাহিন আক্তার পলাশ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম