আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 21, 2026, 1:40 am || প্রকাশের তারিখ: December 29, 2019, 4:09 pm
কাউখালীতে ন্যায় বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার শিক্ষা ও সালিশী ব্যবস্থা প্রকল্প অবহিতকরণ সভা
কাউখালী সংবাদদাতা।। পিরোজপুরের কাউখালীতে ন্যায় বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার শিক্ষা ও সালিশী ব্যবস্থা প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

রবিবার সকালে সরকারি বালক বিদ্যালয় হলরুমে নাগরিক উদ্যোগের আয়োজনে প্রাক্তন ওসি মোঃ মনোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন। বিশেষ অতিথির বক্তব্য দেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সমাজ সেবক মোস্তাফিজুর রহমান, মহিলা পরিষদের সাবেক সভানেত্রী জাহানুর বেগম।

এছাড়া বক্তব্য দেন, নাগরিক উদ্যোগ এর প্রোগ্রাম সিনিয়র অফিসার আবু নাশের, এরিয়া অফিসার উত্তম কুমার রায়, ফিল্ড অরগানাইজার সুমা আক্তার, জীবন কষ্ণ দাস প্রমুখ।

সভায় স্থানীয় জন-প্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, বিবাহ রজিষ্টার, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, সুশীল সমাজর প্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, সরকারি-বসরকারী উনয়ন সহযাগী সংস্থার প্রতিনিধি ও সমাজে উন্নয়নের আগ্রহী ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম