প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 1:14 pm || প্রকাশের তারিখ: December 30, 2019, 5:19 am
মাগুরা থেকে জিল্লুর রহমান সাগর।। মাগুরা শ্রীপুর উপজেলার চর গোয়ালপাড়া এলাকা থেকে আজ (২৯ ডিসেম্বর) বরিবার বিকাল ৪ টা ৪০ মিনিটে সময় শ্রীপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৪ পিচ ইয়াবা সহ ২ যুবককে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। রাজীব মোল্যা (৩০) নামে ১ যুবক পলাতক রয়েছে।মাদক বহনকারী পলাতক আসামীর ১৫০ সিসি পালসার মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন,চরগোয়ালপাড়া গ্রামের ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি একদিল শেখের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩),চরগোয়ালপাড়া গ্রামের মৃত মমিন আলীর ছেলে সবুজ (৩২)।পলাতক রাজীব মোল্যা (৩০) খড়িবাড়িয়া গ্রামের ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মজিদ মোল্যার ছেলে।
পুলিশ জানান,শ্রীপুর থানা পুলিশের এস আই রাসেল,এস আই লুৎফর,এস আই গোলাম সরোয়ার,এ এস আই উজ্জলের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে শ্রীপুর কালিনগর সড়কের চরগোয়ালপাড়া বাজারের পাশ থেকে
মোটরসাইকেলের গতিরোধ করে তাদের তল্লাশি করে ৪৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।এ সময় রাজীব মোল্যা নামে ১ জন পালিয়েছে, জব্দ করা হয়েছে তার ১৫০ সিসি পালসার মোটরসাইকেলটি। শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।জব্দ করা হয়েছে মাদক দ্রব্য বহনকারী মোটরসাইকেলটি।পলাতক আসামীকে আটকের চেষ্টা চলছে।