আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 14, 2026, 5:54 am || প্রকাশের তারিখ: December 30, 2019, 5:59 am
বাকৃবিতে  বৈজ্ঞানিক সম্মেলনের ওরাল প্রেজেন্টেশনে নোবিপ্রবির শিক্ষকের  ২য় স্থান লাভ
এস আহমেদ ফাহিম,নোবিপ্রবি প্রতিনিধি।।
ফিসারিজ সোসাইটি অব বাংলাদেশের (এফএসবি) আন্তর্জাতিক দ্বিবার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের ওরাল প্রেজেন্টেশনে ২য় স্থান অর্জন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার। বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদ ও ফিসারিজ সোসাইটি অব বাংলাদেশের (এফএসবি) যৌথ আয়োজনে এই বৈজ্ঞানিক সম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশে সমুদ্রভিত্তিক অর্থনীতিতে (ব্লু ইকোনমি) মৎস্য সম্পদের অন্তরায় ও সম্ভাবনা নিয়ে দুই দিনব্যাপী ওই সম্মেলনটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।সম্মেলনে দেশি-বিদেশি প্রায় ৩০০জন বৈজ্ঞানিক অংশগ্রহণ করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম