আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 4:28 am || প্রকাশের তারিখ: April 21, 2019, 10:44 am
সাংবাদিক মাহফুজ উল্লাহ আর নেই
আবা ডেস্ক:

দেশের প্রখ্যাত সাংবাদিক মাহফুজ উল্লাহ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দুপুরে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

তার মৃত্যুর খবর ব্যাংককে বাবার সঙ্গে অবস্থানরত তার বড় মেয়ে ডা. মেঘলা গণমাধ্যমে নিশ্চিত করেছেন। দীর্ঘদিন থেকেই হৃদরোগ, কিডনি ও উচ্চ রক্তচাপজনিত কয়েকটি সমস্যায় ভুগছিলেন।

এর আগে গত ২ এপ্রিল সকালে ধানমন্ডির গ্রীন রোডের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখা‌নে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। প‌রে শারী‌রিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গত ১১ এপ্রিল রাত ১১টা ৫২ মি‌নি‌টে তাকে এয়ার অ্যাম্বুলেস্নে করে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। এ সময় তার সঙ্গে তার অষ্ট্রেলিয়া প্রবাসী বড় মেয়ে ডা. মেঘলা ও জামাতা ছিলেন।

প্রখ্যাত এই সাংবাদিক ১৯৫০ সালের ১০ মার্চ নোয়াখালিতে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে থেকেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকা মাহফুজ উল্লাহ ষাটের দশকে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষক হিসেবেও কাজ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম