আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 2:28 pm || প্রকাশের তারিখ: January 1, 2020, 2:21 pm
প্রতিবন্ধীদের মাঝে কুড়িগ্রামের এসপি দম্পতির কম্বল বিতরণ
এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি।। গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কুড়িগ্রাম জেলার উলিপুর আনন্দবাজার, পাটেশ্বরী ও পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম) ৬৫০ জন প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, এসময় পুলিশ লাইন্স মাঠে উপস্থিত   ছিলেন এসপি পুত্র শাহরিনা জাহান।উলিপুর উপজেলার আনন্দবাজার তহির“ননেছা তালিমুল কোরআন অন্ধ হাফিজিয়া মাদ্রাসায় ৪০ জন বিশেষ ছাত্রদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম)।

 

কুড়িগ্রামের পাটেশ্বরীর আসাদুজ্জামান প্রতিবন্ধী বিশেষ বিদ্যালয়ে প্রতিবন্ধী বয়স্ক ও প্রতিবন্ধী শিশুদের অভিভাবকদের মাঝে ৩০০ পিচ কম্বল বিতরণ করেন। সাথে ছিলেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ওসি মাহাফুজুর রহমান।কুড়িগ্রাম পুলিশ লাইন্সে অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম) ও তার সহধর্মিণী মিসেস শাহ্ রিনা জাহান। পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) আয়োজনে কুড়িগ্রামের সাধারণ অসহায় শীতার্থ ৩১০ জন মহিলা পুর“ষ ও শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন।

 

ইতিপুর্বে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে দলিত স¤প্রদায়ের ৫০০ জন শীতার্থদের এবং নাগেশ্বরী সুখাতি বুদ্ধিপ্রতিবন্ধি বিদ্যালয়ের বিশেষ শিশুদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করেছিলেন। কুড়িগ্রামে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তাপমাত্রা সর্বনিম্ন পর্যায়ে নেমে শৈতপ্রবাহ ও কনকনে শীতে শিশু নারী বৃদ্ধ মানুষ যখন বিপর্যস্ত ঠিক সে সময় পুলিশ সুপার সর্বপ্রথম ব্যক্তিগত উদ্যোগে এই সকল সাধারণ মানুষের শীতনিবারনে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসার আহবান জানিয়েছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম