আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 8:21 pm || প্রকাশের তারিখ: January 2, 2020, 6:42 pm
নোবিপ্রবি শিক্ষক সমিতির নতুন কমিটির দায়িত্বগ্রহণ
নোবিপ্রবি সংবাদদাতা।। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর  এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মজনুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছে সাবেক কমিটি।

দায়িত্ব গ্রহণের পর নব নির্বাচিত কমিটির সকল সদস্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিনের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নতুন কমিটির নেতারা বলেন, নবনির্বাচিত কমিটি বিশ্ববিদ্যালয় ও শিক্ষকদের স্বার্থে কাজ করে যাবেন। শিক্ষকদের সব যৌক্তিক দাবির পাশে থাকবে বলে তারা আশ্বস্ত করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম