আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 1:11 am || প্রকাশের তারিখ: January 3, 2020, 2:32 pm
ওমরাহ হজ পালন করলেন পূর্নিমা
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ওমরাহ হজ পালন করেছেন। মা ও মেয়েকে নিয়ে কাবাঘর তওয়াফ করেছেন তিনি।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সোশ্যাল হ্যান্ডেলে পূর্ণিমা নিজেই তার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন মক্কা শরিফের ছবি।

ছবিটিতে দেখা যাচ্ছে, মেয়েকে কোলে নিয়ে কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। একটা সাদা রঙের বোরকা পরে আছেন ঢাকাই সিনেমার মিষ্টি নায়িকা পূর্ণিমা। এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আল্লাহু আকবার’।

গত ৩০ ডিসেম্বর ওমরাহ হজ পালনের উদ্দেশে ঢাকা ছাড়েন পূর্ণিমা। তিনি জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৮ জানুয়ারি দেশে ফিরবেন নায়িকা।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম