প্রিন্ট এর তারিখ: September 21, 2026, 5:13 pm || প্রকাশের তারিখ: January 3, 2020, 3:15 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সান্ধ্যকালীন এমবিএ-এর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক মিরপুর থানার উপ পরিদর্শক (এসআই) রকিব খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার রকিবকে তালতলা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ শুক্রবার ওই এসআইকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তাঁর আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাব্বির ইয়াসির আহসান চৌধুরী তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন শুনানির জন্য ৭ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন।
রাকিবের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। ২০১৭ সালে পুলিশের এসআই পদে যোগদান করেন তিনি। ট্রেনিং শেষ করে মিরপুর থানায় কর্মজীবন শুরু করেন।